প্রচ্ছদ জাতীয় ২০০ টাকার নতুন নোটের ডিজাইন নিয়ে যে প্রশ্ন মির্জা ফখরুলের জামাতা ফাহামের

২০০ টাকার নতুন নোটের ডিজাইন নিয়ে যে প্রশ্ন মির্জা ফখরুলের জামাতা ফাহামের

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
২০০ টাকার নতুন নোটের ডিজাইন নিয়ে যে প্রশ্ন মির্জা ফখরুলের জামাতা ফাহামের

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নতুন নোট বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খুব শিগগিরই হয়তো সেই নোটগুলো বাজারে পাওয়া যাবে। এরইমধ্যে বেশ কিছু নতুন নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যার মধ্যে ২০০ টাকার একটি নোটও রয়েছে।

এবার সেই নোটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ২০০ টাকার নোটের ডিজাইন নিয়ে সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের জামাতা ও লেখক ফাহাম আবদুস সালাম। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সমালোচনা করেন ফাহাম।

২০০ টাকার নোটের একটি ছবি শেয়ার দিয়ে তার ক্যাপশনে ফাহাম লিখেছেন, ‘আর য়ু সিরিয়াস? এইটা বাংলাদেশের নতুন নোট?’

ফাহাম আরও লিখেছেন, ‘একটা জাতির সৌন্দর্যবোধ কতোটা নিচু হলে এইরকম শিশুতোষ ডিজাইন একটা দেশের কারেন্সি হতে পারে? 

মরমী গীতিকবি ল্যাংটা সুলেমান এর চেয়ে সুন্দর একটা নোট ডিজাইন করতে পারতো।’

পোস্টের শেষাংশে নোটের ডিজাইনরার ও বাংলাদেশ ব্যাংকের কাছে প্রশ্ন ছুড়ে দিয়ে ফাহাম লিখেছেন, ‘আপনাদের কাছে কি এআই-ও নাই? ছিছি ছি রে ননী ছি!’

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00