প্রচ্ছদ জাতীয় ২ জেলায় নতুন ডিসি নিয়োগ

২ জেলায় নতুন ডিসি নিয়োগ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
২ জেলায় নতুন ডিসি নিয়োগ

ফরিদপুর ও শেরপুরে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিনকে শেরপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

এর আগে একই দিনে অন্য এক প্রজ্ঞাপনে ঢাকার জেলা প্রশাসক হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে দায়িত্ব দেয় সরকার।

গত মার্চ মাসেও দুই দফায় ১৬ জেলার ডিসি পদে রদবদল আনা হয়। প্রশাসনে গতিশীলতা আনতে বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ পদে এই পদায়ন ও রদবদল প্রক্রিয়া চলমান রয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার