প্রচ্ছদ জাতীয় ৪ জেলায় নতুন ডিসি

৪ জেলায় নতুন ডিসি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
৪ জেলায় নতুন ডিসি

৪ জেলায় ডিসি পদে রদবদল করেছে সরকার। পাবনা, ঠাকুরগাঁও, রংপুর ও রাজবাড়ী থেকে ডিসিদেরকে ফিরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নেওয়া হয়েছে। অপরদিকে ওই জেলাগুলোতে নতুন ডিসি পদায়ন করা হয়েছে।  

বুধবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জারিকৃত প্রজ্ঞাপনে দেখা যায়, পাবনার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট ড. শাহেদ মোস্তফা, ঠাকুরগাঁওয়ের ইশরাত ফারজানা, রংপুরের মোহাম্মদ এনামুল আহসান এবং রাজবাড়ির সুলতানা আক্তারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

কারণ হিসেবে প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী পদায়নের জন্য তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।

অপরদিকে ৪ জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ৪ উপসচিবকে ডিসি পদে বদলিপূর্বক পদায়ন করা হয়।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির পরিচালক আফরোজা পারভীনকে রাজবাড়ি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল হককে ঠাকুরগাঁও, আমিনুল ইসলামকে পাবনা এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের সচিব মোহাম্মদ রুহুল আমিনকে রংপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার