প্রচ্ছদ বিনোদন নতুন ইতিহাস গড়ার পথে রনবীরের ‘অ্যানিমেল`

নতুন ইতিহাস গড়ার পথে রনবীরের ‘অ্যানিমেল`

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রনবীরের ‘অ্যানিমেল`
নতুন ইতিহাস গড়ার পথে রনবীরের ‘অ্যানিমেল`

১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় বলিউডের জনপ্রিয় সুপারস্টার রণবীর কাপুর অভিনীত সিনেমা ‘অ্যানিমেল’। সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা । এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর ও ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। মুক্তির প্রথম দিনে আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল দ্বিতীয় অবস্থানে। এর আগে রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিনে সিনেমাটির আয় আরো বেড়েছে। শুধু ভারতেই ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে অ্যানিমেল।ভারতের একটি অনলাইন সংবাদমাধ্যম বলি মুভি রিভিউজ ডটকম-এর তথ্য মতে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’ সিনেমাটি আয় করেছে ৬৪ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করেছে ৬৮ কোটি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ২৫০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৩৩১ কোটি ২৮ লাখ টাকারও বেশি।ভারতের বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ জানিয়েছে, ‘মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’-এর হিন্দি ভার্সনে আয় করে ৫৪.৭৫ কোটি রুপি এবং দ্বিতীয় দিনে ৫৮.৩৭ কোটি আয় করে। সব ভাষা মিলিয়ে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ১৩১.৭ কোটি রুপি। বক্স অফিসে বিস্ময় জাগিয়েছে ‘অ্যানিমেল ।সিনেমা বিশ্লেষকদের মতে, এখন পর্যন্ত যতগুলো সিনেমাতে রণবীর অভিনয় করেছেন, সবগুলো সিনেমার মধ্যে ‘অ্যানিমাল মুভিটি এক ও অদ্বিতীয়। এদিকে, রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন— অনিল কাপুর, ববি দেওল ও শক্তি কাপুরসহ অনেকে। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাটি প্রযোজনা করেছেন গুলশান কুমার।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।