প্রচ্ছদ বিনোদন ডাঙ্কি’র ট্রেইলারে কী চমক দিলেন শাহরুখ?

ডাঙ্কি’র ট্রেইলারে কী চমক দিলেন শাহরুখ?

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
চমক দিলেন শাহরুখ
ডাঙ্কি’র ট্রেইলারে কী চমক দিলেন শাহরুখ?

অবশেষে প্রতীক্ষার অবসান। প্রকাশ্যে এল ‘ডাঙ্কি’র ট্রেলার। ছবিটির টিজার ও দুটি গান প্রকাশের পর, ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ডানকি’র ‘ড্রপ ফোর। দেশের মাটি, দেশের মানুষের আবেগের উপর ভর করে পাঞ্জাব থেকে লন্ডন যাওয়ার স্বপ্ন এবং লড়াইয়ের গল্প বলবে শাহরুখের এই ছবি। ট্রেইলারের শুরুতে দেখানো হয় এক স্টেশনে নামেন শাহরুখ। সেখানে তার সঙ্গে পরিচয় হয় চারজনের। তারা ইংল্যান্ড যেতে ইচ্ছুক। কিন্তু সেই স্বপ্নের বাঁধা ইংরেজি ভাষা। একসময় তারা অবৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টা করে। এরপর তাদের জীবনে নেমে আসে অন্ধকার। শাহরুখের হাতে হাতকড়াও দেখা যায় ভিডিওটিতে। তবে ২৫ বছর পর শাহরুখকে দেখা যায় নতুন লুকে। নতুন মিশন নিয়ে এগিয়ে যায় শাহরুখ। পাঠান’ ও ‘জওয়ান’-এর অ্যাকশন প্যাকড অবতার ছেড়ে শাহরুখ এবার পাশের বাড়ির ছেলেটি। ট্রেলারে কিছুটা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ‘র রাজকেও মনে করালেন শাহরুখ। বক্স অফিসে কামব্যাক করেই অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন বলিউড কিং শাহরুখ খান। প্রথমে ‘পাঠান’, তার পর ‘জওয়ান’। দু’টি ছবিই হাজার কোটি টাকার বেশি আয় করে ফেলেছে। এবার ‘ডাঙ্কি’র পালা। এই প্রথমবার পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে জুটি বেঁধেছেন বলিউড বাদশা। আর প্রথম ঝলকেই অন্যরকম এক গল্পের আভাস মিলেছে। ছবিতে শাহরুখ রয়েছেন হার্ডির চরিত্রে। আর তাপসী মানুর ভূমিকায়। শাহরুখ-তাপসী ছাড়াও এ ছবির অন্যতম আকর্ষণ ভিকি কৌশল। অভিনয় করেছেন সুখির চরিত্রে। এর পাশাপাশি বুগ্গু আর বল্লির চরিত্রে অভিনয় করেছেন বিক্রম কোচর ও অনিল গ্রোভার। এই পাঁচজনকে কেন্দ্র করেই এগোবে গল্প। এছাড়াও ছবিতে রয়েছেন বোমন ইরানি, ধর্মেন্দ্র, সতীশ শাহ, জ্যোতি সুভাষের মতো অভিনেতা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00