প্রচ্ছদ বিনোদন ৫ দিনে ৫০০ কোটি ছুঁই ছুঁই ‘অ্যানিমেল’

৫ দিনে ৫০০ কোটি ছুঁই ছুঁই ‘অ্যানিমেল’

শুধু ভারতেই ‘অ্যানিমেল’ আয় করেছে ২৮২ কোটি রুপি

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রনবীরের ‘অ্যানিমেল`
৫ দিনে ৫০০ কোটি ছুঁই ছুঁই ‘অ্যানিমেল’

ভারতীয় বক্স অফিসে ঝড় তুলেছে সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত সিনেমা ‘অ্যানিমেল’। মাত্র পাঁচ দিনে প্রায় পাঁচশ কোটি রুপি আয় করে ফেলেছে এ সিনেমাটি। ‘অ্যানিমেল’ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের ‘চকলেট বয় খ্যাত অভিনেতা রণবীর কাপুর ও ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা।বক্স অফিসে রেকর্ড গড়ার সঙ্গে সিনেমাটি নিয়ে সমান তালে চলছে সমালোচনা। এই সিনেমায় অত্যধিক যৌনতা, নারী অবমাননাকারী সংলাপ আর নৃশংস অ্যাকশন দৃশ্যের জন্য এরইমধ্যে নিন্দা জানিয়েছেন অনেকে। এতো কিছুর মাঝেও থেমে নেই ‘অ্যানিমেল’। বিশ্বজুড়ে মাত্র পাঁচ দিনে সিনেমাটি আয় করেছে ৪৮১ কোটি রুপি। টি-সিরিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করা এক পোস্টে জানানো হয় এই তথ্য। এক ভক্ত টি-সিরিজের পোস্টে কমেন্ট করেছেন, ‘মনে হচ্ছে ১০০০ কোটি আয় করেই ছাড়বে এ সিনেমাটি। আরেকজন লিখেছেন, ‘ছবিটি আরও ভালো হতো যদি ববি স্যার ১০ মিনিটের বদলে ১ ঘণ্টা স্ক্রিনে থাকতেন।এদিকে, শুধু ভারতেই ‘অ্যানিমেল’ আয় করেছে ২৮২ কোটি রুপি। ছবিটি ইতোমধ্যেই ৪১৮ কোটি রুপি আয় করা ‘ব্রহ্মাস্ত্র’কে ছাড়িয়ে গেছে। তবে এখনও ‘সঞ্জুর রেকর্ড ভাঙতে পারেনি। বিশ্বজুড়ে ‘সঞ্জুর আয় ছিল ৫৮৬.৮৫ কোটি রুপি।সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত ‘অ্যানিমেল ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00