প্রচ্ছদ বিশ্ব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কার আনার দাবি এরদোয়ানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কার আনার দাবি এরদোয়ানের

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কার করতে হবে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সংস্কার আনার দাবি এরদোয়ানের

অন্যান্য দেশের বিপুল সমর্থন সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির এক প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোতে ভেস্তে যাওয়ার পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কার আনার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান । ইস্তাম্বুলে মানবাধিকারবিষয়ক এক সম্মেলনে তিনি এই আহ্বান জানান বলে এ তথ্য দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ।এতে আরও বলা হয়, একই সঙ্গে জাতিসংঘে তোলা সংযুক্ত আরব আমিরাতের গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোদানের নিন্দা জানিয়েছেন তিনি।ইস্তাম্বুলে মানবাধিকার সম্মেলনে দেওয়া বক্তৃতায় এরদোয়ান বলেন, যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দাবি কেবল মার্কিন ভেটোর কারণে নাকচ হয়ে গেছে। এটাই কি ন্যায়বিচার? তিনি বলেন, ‘‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে সংস্কার করতে হবে।একই দিন যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোর পর জাতিসংঘকে সতর্ক করে দিয়ে ইরান বলেছে, মার্কিন এমন পদক্ষেপের কারণে পুরো মধ্যপ্রাচ্যে এমন বিস্ফোরণ ঘটবে; যা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে।ইরানের শীর্ষ কূটনীতিক হোসাইন আমির আব্দুল্লাহিয়ান টেলিফোনে আলাপকালে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসকে বলেছেন, ‘‘আমেরিকা ইহুদিবাদী শাসকের  অপরাধ এবং যুদ্ধের প্রতি যদি ধারাবাহিকভাবে সমর্থন জানিয়ে যায়… তাহলে এই অঞ্চলের পরিস্থিতিতে এক অনিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটার সম্ভাবনা রয়েছে।এদিকে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আমির আব্দুল্লাহিয়ানের সাথে জাতিসংঘ মহাসচিবের টেলিফোনে আলোচনার তথ্য জানানো হয়। এ সময় অবিলম্বে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00