প্রচ্ছদ জাতীয় একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে জাহান্নামের দিকে নেয়া হচ্ছে- রিজভী

একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে জাহান্নামের দিকে নেয়া হচ্ছে- রিজভী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রিজভী
একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে জাহান্নামের দিকে নেয়া হচ্ছে- রিজভী

সরকার আরও বেশি টাকা লুট করে বিদেশে পাচার করতে আবারও একতরফা নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে মতিঝিল এজিবি কলোনি বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এমন মন্তব্য করেন। দেশে কোনো নির্বাচন নেই উল্লেখ করে রিজভী বলেন, জনগণের কোন ভোটাধিকার ও বাকস্বাধীনতা নেই। এটি কোন নির্বাচন নয় বরং জনগণের সাথে প্রতারণা। সরকার জোর করে একতরফা নির্বাচনের মাধ্যমে দেশকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে।এসময় জনগণকে ডামি নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এদিকে, লিফলেট বিতরনকালে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ যুব-বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকনসহ আরো অনেকে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00