প্রচ্ছদ বিশ্ব বিয়ে না করলে কর্মীদের বরখাস্তের হুমকি কম্পানির

বিয়ে না করলে কর্মীদের বরখাস্তের হুমকি কম্পানির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিয়ে না করলে কর্মীদের বরখাস্তের হুমকি কম্পানির

চীনের শানডং প্রদেশের একটি কম্পানি তাদের অবিবাহিত ও তালাকপ্রাপ্ত কর্মীদের সেপ্টেম্বরের শেষ নাগাদ বিয়ে না করলে চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দেওয়ার পর সরকারের নজরে এসেছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, শানডং শুনটিয়ান কেমিক্যাল গ্রুপ কম্পানি লিমিটেড তাদের প্রায় এক হাজার ২০০ কর্মীকে একটি নোটিশ পাঠিয়েছে, যেখানে জোর দিয়ে বলা হয়েছে, তারা যেন ভালোভাবে কাজের পাশাপাশি পরিবারও গঠন করে।

নোটিশে আরো বলা হয়েছে, ২৮ থেকে ৫৮ বছর বয়সী অবিবাহিত কর্মী ও তালাকপ্রাপ্ত ব্যক্তিদের চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ বিয়ে করে সংসার গড়তে হবে। যারা মার্চের মধ্যে বিয়ে করতে ব্যর্থ হবে, তাদের আত্মসমালোচনামূলক চিঠি লিখতে হবে।

জুনের মধ্যে বিয়ে না করলে তাদের ওপর একটি ‘মূল্যায়ন’ পরিচালনা করা হবে। আর যদি সেপ্টেম্বরের শেষেও তারা অবিবাহিত থাকে, তাহলে তাদের চাকরিচ্যুত করা হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00