প্রচ্ছদ সারাবাংলা মেলান্দহ দুরমুঠ ইউনিয়নে জমিয়তের নতুন কমিটি গঠন

মেলান্দহ দুরমুঠ ইউনিয়নে জমিয়তের নতুন কমিটি গঠন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
মেলান্দহ দুরমুঠ ইউনিয়নে জমিয়তের নতুন কমিটি গঠন

বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ জুন দুপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রস্তাব সমর্থনের মাধ্যমে মাওঃ শামছুল আলম হাফিকে সভাপতি এবং মাও. শহিদুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ সভাপতি হিসেবে হাফেজ জামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হিসেবে মাওঃ উমর ফারুক, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওঃ খালেদ সাইফুল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওঃ ফরিদ, এবং প্রচার সম্পাদক হিসেবে মাওঃ ইউসুফ।

এই সভায় জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি শামসুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি সোলায়মান, মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাও. আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক মাওলানা নুর মোহাম্মদসহ অন্যান্য উলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। নতুন কমিটি গঠন প্রক্রিয়া স্থানীয় ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার