প্রচ্ছদ সর্বশেষ কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ১১ জন নিহত

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ১১ জন নিহত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে ১১ জন নিহত

কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক, যার মধ্যে ৫২ জন পুলিশ সদস্যও রয়েছেন। সোমবার (৭ জুলাই) এই বিক্ষোভ চলাকালে সহিংসতার ঘটনা ঘটে।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গণতন্ত্র আন্দোলনের ৩৫তম বার্ষিকী উপলক্ষে ‘সাবা সাবা’ নামে পরিচিত এই দিনটিতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়। তবে বিক্ষোভটি দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়, যেখানে বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি করা হয়।

রাজধানী নাইরোবির গুরুত্বপূর্ণ সড়কগুলো পুলিশ অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা যখন শহরের কেন্দ্রস্থলে প্রবেশের চেষ্টা করেন, তখন তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষের একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে, যার ফলে হতাহতের ঘটনা ঘটে।

বিক্ষোভের আগের দিন, রোববার (৬ জুলাই) কেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কিপচুম্বা মুরকমেন এক্সে বলেন, “আমরা জনগণের জানমাল রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। শান্তিপূর্ণ মিছিলে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এটি প্রথমবার নয়, চলতি বছরের গত মাসেও কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি কেনিয়ার তথ্য অনুযায়ী, সেই সময় অন্তত ১৯ জন নিহত এবং প্রায় ৪০০ জন আহত হয়েছিলেন।

কেনিয়ার জনগণ দুর্নীতি, দমন-পীড়ন ও অর্থনৈতিক দুরবস্থার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই আওয়াজ তুলে আসছেন। তবে ‘সাবা সাবা’ দিবসে এই ধরনের রক্তক্ষয়ী পরিস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00