প্রচ্ছদ সারাবাংলা সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সেই ‘বিতর্কিত’ ওসিকে

সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সেই ‘বিতর্কিত’ ওসিকে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
সরিয়ে দেওয়া হলো মোহাম্মদপুর থানার সেই ‘বিতর্কিত’ ওসিকে

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ডিএমপির তিন পরিদর্শকের বদলি হয়েছে। আজ রোববার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

বদলি আদেশে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, কাজী মো. রফিক আহমেদকে শাহ আলী থানা থেকে মোহাম্মদপুর থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপির পরিবহন বিভাগের মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

এর আগে দায়িত্বে অবহেলা, চাঁদাবাজ, চোরচক্র ও ছিনতাইকারীদের সঙ্গে আঁতাতের অভিযোগে গত মাসে রাজধানীর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। ওই সময় মোহাম্মদপুর থানার সামনে ‘ঐক্যবদ্ধ মোহাম্মদপুর’ ব্যানারে বিক্ষোভ মিছিল করেন স্থানীয়রা।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00