প্রচ্ছদ সর্বশেষ বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে সোহেল তাজকে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে যুক্তরাষ্ট্র যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। বিষয়টি শুক্রবার (২৬ সেপ্টেম্বর) তার বোন মাহজাবিন আহমদ মিমি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

মাহজাবিন মিমি জানান, “সোহেল তাজের বিদেশ যাত্রা বাধা দেওয়া হয়েছে।” তিনি বলেন, সম্ভবত বুধবার এই ঘটনা ঘটেছে। তবে কেন তাকে আটকে দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হননি এবং সাংবাদিকদের বলেছেন, “সেটা তাদেরই জিজ্ঞাসা করুন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এসএস কর্তৃপক্ষও বিষয়টি নিশ্চিত করেছে এবং জানানো হয়েছে, ‘ভ্রমণরোধ’ থাকায় সোহেল তাজ দেশ ত্যাগ করতে পারেননি।

সোহেল তাজ ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি তিনি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০০৯ সালের ৩১ মে ব্যক্তিগত কারণে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

২০১২ সালের ২৩ এপ্রিল সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন সোহেল তাজ। প্রক্রিয়াগত কারণে তা তখন গৃহীত না হলে ৭ জুলাই আবারও পদত্যাগপত্র পেশ করলে তা গ্রহণ করা হয়।

পরবর্তীতে তিনি অভিযোগ করেন, তার রাজনৈতিক পথে নানা রকম বাধা সৃষ্টি করা হচ্ছে এবং তার ‘নির্দেশনা অমান্য’ করা হচ্ছে। এসব কারণেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং এর পর থেকে রাজনীতিতে আর সক্রিয় হননি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00