প্রচ্ছদ জাতীয় চলছে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোটগ্রহণ

চলছে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোটগ্রহণ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
নির্বাচন
চলছে কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচনের ভোটগ্রহণ

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে । শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত চলবে। কুমিল্লায় ভোট হচ্ছে শুধু মেয়র পদে। ময়মনসিংহ সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলরের সব কটি পদে ভোট হচ্ছে। ভোট শুরু পর থেকে ভোটারদের কেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। পাশাপাশি মেয়র প্রার্থীর সমর্থকদের ব্যাজ পড়া লোকদের কেন্দ্রের বাইরে জড়ো হতে দেখা গেছে। এ ছাড়াও জোরালো উপস্থিতি দেখে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ময়মনসিংহে বিএনপির কেউ প্রার্থী না হলেও কুমিল্লায় বিএনপি থেকে বহিষ্কৃত দুই নেতা প্রার্থী হয়েছেন। ফলে কুমিল্লায় বিএনপির ভোটাররাও জয়-পরাজয় নির্ধারণে ভূমিকা রাখবেন বলে আলোচনা আছে।
জাতীয় সংসদ নির্বাচনে কাগজের ব্যালটে ভোট হলেও ময়মনসিংহ ও কুমিল্লায় আজ ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এর আগে স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচনে ইভিএমে ভোট দিতে গিয়ে কোথাও কোথাও ভোগান্তিতে পড়তে হয়েছিল ভোটারদের।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার