১৪
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করেছেন।
রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টার সময় তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই নির্দেশনা জানান।
শফিকুর রহমান বলেছেন, যারা সত্যিকার অর্থে জামায়াতে ইসলামীকে ভালোবাসেন, তাদের জন্য একটি পরিষ্কার বার্তা- দয়া করে কোন বিজ্ঞ আলেম-ওলামার প্রতি অশোভন মন্তব্য করবেন না।
তিনি আরও যোগ করেন, যদি কেউ এমন মন্তব্য করে থাকেন, তাহলে ধরে নেওয়া হবে যে, তিনি জামায়াতে ইসলামীকে আসলেই ভালোবাসেন না।
শেষে জামায়াতের আমির ধন্যবাদ জানিয়েছেন।