প্রচ্ছদ জাতীয় দেড় মাস পর নয়া পল্টনে বিএনপির কর্মসূচি,নেতাকর্মীদের ঢল  

দেড় মাস পর নয়া পল্টনে বিএনপির কর্মসূচি,নেতাকর্মীদের ঢল  

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
বিএনপি
দেড় মাস পর নয়া পল্টনে বিএনপির কর্মসূচি,নেতাকর্মীদের ঢল  

১৬ ডিসেম্বর বিজয় দিবসে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির নেতাকর্মীরা। শনিবার সকাল ১১টার দিকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।এর আগে, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে ঢাকার নয়াপল্টনে যেমন দলটির কোনো কর্মসূচি ছিল না, তেমনি জিয়ার সমাধিতে যাননি নেতাকর্মীরা। একই সঙ্গে গত ৭ নভেম্বর নিজেদের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কর্মসূচি স্থগিত করেছিল বিএনপি।তবে আজ দলের প্রতিষ্ঠার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেন, সরকার স্বাধীনতাকে পরাধীনতায় পরিণত করেছে। তারা প্রকাশ্যে ভোট চুরি-ডাকাতি করে। বুলেট দিয়ে বিরোধীদের প্রতিহত করতে চায়। ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। আন্দোলনের মাধ্যমে ভোটের অধিকার ফিরিয়ে আনবে বিএনপি। অন্যদিকে, স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, অত্যাচারী শাসক দেশ চালাবে জানলে কেউ দেশ স্বাধীন করতে ঝাপিয়ে পড়তেন না।এদিকে, বিজয় শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন দলের নেতাকর্মীরা। এর মধ্য দিয়ে ৫০ দিন পর নয়াপল্টলে দেখা মিললো বিএনপির কোনো কর্মসূচি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার