প্রচ্ছদ সারাবাংলা নেত্রকোনার মদনে যৌথ অভিযানে যুবক আটক

নেত্রকোনার মদনে যৌথ অভিযানে যুবক আটক

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নেত্রকোনার মদনে যৌথ অভিযানে যুবক আটক

নেত্রকোনার মদনে ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীর একটি যৌথ অভিযানে মো. আশরাফুল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ জুন) রাতে মদন উপজেলার বাড়ি ভাদেরা গ্রাম থেকে আটক করা হয়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে।

মদন সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ১৩ মামলার আসামি মো. আশরাফুল ইসলামকে আটক করা হয়।

আটক যুবকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে চুরি, ডাকাতি, ছিনতাই এবং খুনের চেষ্টা সহ বিভিন্ন অপরাধের। লেফটেন্যান্ট শাহরিয়ার আহমেদ আরও জানান, যৌথ বাহিনীর অভিযান শেষে আটক যুবকের তথ্যের সত্যতা যাচাই করে আইনি প্রক্রিয়া শেষে তাকে মদন থানায় হস্তান্তর করা হয়েছে। আশরাফুল ভাদেরা গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।

এদিকে, মদন থানার ওসির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে সংযোগ পাওয়া যায়নি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00