প্রচ্ছদ বিনোদন ব্যর্থতার ব্যথা নিয়ে শাহরুখের মুখোমুখি প্রভাস

ব্যর্থতার ব্যথা নিয়ে শাহরুখের মুখোমুখি প্রভাস

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
প্রভাস
ব্যর্থতার ব্যথা নিয়ে শাহরুখের মুখোমুখি প্রভাস

ভারতের দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা প্রভাস। মূলত, ‘বাহুবলি’ ফ্যাঞ্চাইজিতে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেছেন এ সুপারস্টার। এ ফ্যাঞ্চাইজির দ্বিতীয় পার্ট ২০১৭ সালে মুক্তি পায়। তারপর টানা ২ বছর বিরতি নেন এই অভিনেতা। ২০১৯ সালে ‘সাহো সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ফিরেন তিনি। মুক্তির আগে লাইমলাইটে থাকলেও বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এই সিনেমা।‘সাহো’ সিনেমার ব্যর্থতার গ্লানি নিয়ে ফের ২ বছরের জন্য ডুব দেন প্রভাস। এরপর রাধে শ্যাম’ সিনেমায় পূজা হেগড়ের সঙ্গে জুটি বেঁধে ২০২২ সালে বড় পর্দায় ফিরেন প্রভাস। কিন্তু সেই প্রত্যাবর্তনও সুখকর হয়নি। বরং বক্স অফিসে আরো বড় ধাক্কা খান। কারণ সিনেমাটি নির্মাণ করে প্রায় দেড়শ কোটি রুপি লোকসান গুনেন প্রযোজক।সেই ব্যর্থতার গ্লানি নিয়ে চলতি বছর মুক্তি পায় প্রভাসের ‘আদিপুরুষ’। সিনেমাটি মুক্তির পর শুরুটা বেশ ভালো ছিল। কিন্তু দর্শক-সমালোচকদের মতামত তাতে দারুণভাবে বিরূপ প্রভাব ফেলে। ফলে ৭০০ কোটি রুপি বাজেটের এ সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। টানা ব্যর্থতার এই ব্যথা নিয়েই ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে প্রভাসের নতুন সিনেমা ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’। প্রশান্ত নীল পরিচালিত এ সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান।২০২২ সালে মুক্তির কথা ছিল ‘সালার’। কিন্তু কয়েক দফায় মুক্তির দিন-তারিখ পরিবর্তন হয়ে সর্বশেষ প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখলো সিনেমাটি। তবে বক্স অফিসের মাঠে একা নন প্রভাস। তার শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।  ২১ ডিসেম্বর মুক্তি পায় শাহরুখ অভিনীত সিনেমা ‘ডাঙ্কি । মুক্তির পর থেকে দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছেন। পাশাপাশি বক্স অফিসেও ভালো আয় করেছে সিনেমাটি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার