প্রচ্ছদ সারাবাংলা সাড়ে আট হাজার টাকায় বিক্রি হলো একটি রাজা ইলিশ

সাড়ে আট হাজার টাকায় বিক্রি হলো একটি রাজা ইলিশ

0 কমেন্ট 1 মিনিট পড়ুন
সাড়ে আট হাজার টাকায় বিক্রি হলো একটি রাজা ইলিশ

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে একটি রাজা ইলিশ। দুই কেজি ওজনের ইলিশটি ডাকে (নিলামে) সাড়ে আট হাজারে বিক্রি করা হয়।

সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ ঘাটের বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে মাছটি বিক্রি করা হয়।
মাছটি নিলামে সর্বোচ্চ দামে কিনে নেন ওই এলাকার মাছ ব্যবসায়ী মো. ফিরোজ বেপারী, এটি ধরা পড়ে স্থানীয় কিরণ মাঝির জালে।

কিরণ মাঝি জানান, সোমবার ভোরে মনপুরার মেঘনা নদীতে জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে রাজা ইলিশটি নিলামে বাচ্চু চৌধুরী মৎস্য আড়তে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী ফিরোজ জানান, তিনিসহ অন্যান্য ব্যাপারি নিলামে অংশ নেন। পরে তিনি সাড়ে আট হাজার টাকায় রাজা ইলিশ মাছটি ক্রয় করেন। তিনি ইলিশটি বিক্রির জন্য ঢাকার কারওয়ান বাজারে পাঠাবেন। মাছটি ঢাকায় নিয়ে ১০ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে তিনি আশা করেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এমনিতে মেঘনায় ইলিশের হাহাকার চলছে। এর মধ্যেই বড় সাইজের ইলিশ ধরা পড়ার বিষয়টি সবার জন্য আনন্দের। সামনে বৃষ্টিপাত হলেই আরো বড় সাইজের ইলিশ ধরা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার