প্রচ্ছদ বিশ্ব ৫ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল পেন্টাগন

৫ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল পেন্টাগন

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
৫ হাজারের বেশি কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিল পেন্টাগন

৫ হাজার ৪০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেডারেল কর্মী কাটছাঁটের অংশ হিসেবে স্থানীয় সময় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ কথা জানায় সংস্থাটি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পেন্টাগন বলছে, আগামী সপ্তাহে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রতিরক্ষা বিভাগ থেকে প্রত্যাশা অনুযায়ী ৫০ হাজার লোকবল কমিয়ে ফেলার অংশ হিসেবে এটা করা হচ্ছে। এ ছাঁটাই প্রক্রিয়া এখানেই শেষ হবে না বলে ধারণা করা হচ্ছে।

পেন্টাগনের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একজন দারিন সেলনিক বলেন, পেন্টাগন নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখবে। শেষ পর্যন্ত সাড়ে ৯ লাখ বেসামরিক শ্রমশক্তির ৫ থেকে ৮ শতাংশ কমিয়ে আনবে পেন্টাগন।

এরইমধ্যে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো এফবিআই সংস্থাটির ১ হাজার ৫০০ কর্মীকে ওয়াশিংটনের সদর দফতর থেকে সরিয়ে দেশের বিভিন্ন জায়গায় বদলি করার ঘোষণা দিয়েছে। সরকারি হিসাবে, এফবিআইয়ের প্রতি চার কর্মীর একজন ওয়াশিংটনে কাজ করছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর প্রধান চেয়ারম্যান অব জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল চার্লস কিউ ব্রাউনকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইদিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল লিসা ফ্রাঙ্কচেট্টি ও বিমান বাহিনীর উপপ্রধান জেনারেল জেমস স্লিফকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

শুক্রবার নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি পোস্টে জেনারেল চার্লস কিউ ব্রাউনকে ‘ভালো ভদ্রলোক’ ও ‘অসাধারণ নেতা’ হিসেবে উল্লেখ করেছেন। সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, সামরিক বাহিনীর আরও কিছু কর্মকর্তাকে বরখাস্ত করা হবে।

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের সরকারি চাকরিজীবীদের এমন গণছাঁটাই ভালো চোখে দেখছেন না মার্কিনিরা।

রয়টার্স/ইপসোস পরিচালিত এক জরিপে বেশির ভাগ মার্কিনি উদ্বেগ্ন প্রকাশ করেন, ট্রাম্প ও মাস্কের গণছাঁটাই সরকারি পরিষেবাগুলো ব্যাহত করতে পারে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00