প্রচ্ছদ জাতীয় ভোটের বিরুদ্ধে জনমত তৈরি, সংকট বাড়ার আশঙ্কা সিইসির

ভোটের বিরুদ্ধে জনমত তৈরি, সংকট বাড়ার আশঙ্কা সিইসির

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
কাজী হাবিবুল আউয়াল
ভোটের বিরুদ্ধে জনমত তৈরি, সংকট বাড়ার আশঙ্কা সিইসির

একটি পক্ষ নির্বাচন বর্জন করেছে। তারা চাইলে ভোটের বিরুদ্ধে জনমত তৈরি করতে পারেন। তবে তাতে সহিংসতা তৈরি হলে, সংকট বাড়বে। সোমবার সকালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল।এ সময় তিনি বলেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা এখনও স্থিতিশীল হয়ে ওঠেনি। মানুষের মধ্যে অনাস্থা আছে। ২০১৪ ও ২০১৮ সালের ভোট নিয়েও নানা আলোচনা আছে। সিইসি বলেন, ভোট কেন্দ্র শুধু বাংলাদেশের মানুষ না, বিশ্ব দেখবে, গণমাধ্যমের সামনে সব আয়োজন হবে। বিদেশিদের বলার অধিকার আছে। কারণ সবাই একই কমিউনিটিতে বসবাস করে। তাই কাউকে কোনোভাবেই খাটো করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই। নির্বাচন কমিশন চাইলে সেটি পিছিয়ে দিতে পারে এটি ভুল ধারণা। মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হলেই সেটিকে সুষ্ঠু নির্বাচন বলা যায়। নির্বাচনে দুই-একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতেই পারে। তাই এটিকে প্রশ্নবিদ্ধ করার কিছু নেই। এসময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে সিইসি বলেন, জুডিশিয়াল মাজিস্ট্রেট হিসেবে তাদের দায়িত্ব অনেক। তাই এ নির্বাচন সুষ্ঠু করতে, সঠিকভাবে কাজ করলে মানুষ নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার