প্রচ্ছদ বিনোদন নতুন সিনেমায় ব্যস্ত রোশান-বুবলী

নতুন সিনেমায় ব্যস্ত রোশান-বুবলী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রোশান-বুবলী
নতুন সিনেমায় ব্যস্ত রোশান-বুবলী

গত বছর ফেব্রুয়ারিতে গানের দৃশ্য দিয়ে ক্যামেরা ওপেন হয়েছিল তরুণ চিত্রপরিচালক জসিম উদ্দিন জাকিরের ‘মায়া: দ্য লাভ’ সিনেমার। শেষটাও হচ্ছে গানের শুটিং দিয়েই। তবে এর মধ্যে পার হয়ে গেছে প্রায় দুই বছর। মাঝে সিনেমাটি শেষ হওয়া নিয়েও তৈরি হয়েছিল সংশয়। এবার সব বাধা পেরিয়ে শেষ হতে যাচ্ছে মায়া সিনেমাটির শুটিং। বর্তমানে গানের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা শবনম বুবলী। নির্মাতা জানান, আরও একটি গানের শুটিং শেষ হলেই সম্পূর্ণ হবে সিনেমার দৃশ্যধারণের কাজ।এরই মধ্যে ১৮ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুকে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন রোশান।প্রেমের গল্পে নির্মিত এই সিনেমায় বুবলির নায়ক থাকছেন তিনজন। রোশন ছাড়াও সিনেমাটিতে দেখা যাবে সাইমন সাদিক এবং আনিসুর রহমান মিলনসহ আরো অনেককেই। নানা বাধা পেরিয়ে তারকাবহুল সিনেমাটি শেষ করতে পেরে দারূন উচ্ছসিত ছবিটির নির্মাতা। চলচিত্রটি প্রযোজনা করছেন আলিনুর আশিক ভুইয়া। ২০২৪ সালের রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে চান বলে জানান পরিচালক জসিম উদ্দিন জাকির। এদিকে, বুবলী জানান, ‘মায়া: দ্য লাভ সিনেমার গল্পটি অনেক সুন্দর। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য–সবকিছুতেই ভালোলাগার আবেশ রয়েছে। তার চরিত্রটাও বেশ মনে ধরেছে। এ ছাড়া রোশানের সঙ্গে আগেও কাজ করেছেন তিনি। সব মিলিয়ে ভালো কিছুই হবে বলে আশা এই নায়িকার। প্রসঙ্গত, রোশান-বুবলী জুটির প্রথম সিনেমা ‘চোখ’। এরপর তারা জুটি বেঁধে অভিনয় করেছেন ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’সহ আরও কয়েকটি সিনেমায়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00