প্রচ্ছদ জাতীয় নির্বাচনের তফসিল স্থগিত শুনানি পিছিয়ে, আইনজীবীকে আরও প্রস্তুতি নিয়ে আসতে বললেন হাইকোর্ট ।

নির্বাচনের তফসিল স্থগিত শুনানি পিছিয়ে, আইনজীবীকে আরও প্রস্তুতি নিয়ে আসতে বললেন হাইকোর্ট ।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
নির্বাচনের তফসিল স্থগিত
নির্বাচনের তফসিল স্থগিত শুনানি পিছিয়ে, আইনজীবীকে আরও প্রস্তুতি নিয়ে আসতে বললেন হাইকোর্ট ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিটের পরবর্তী শুনানির জন্য আগামীকাল সোমবার (৪ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। এদিন দুপুর ২টায় এ রিটের ওপর ফের শুনানি হবে।
রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রোববার (৩ ডিসেম্বর) এ বিষয়ে করা রিটের শুনানির জন্য হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে যায়। এসময় আদালত রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দকে কিছু প্রশ্ন করেন। তবে আইনজীবী যথাযথ উত্তর দিতে না পারায় আদালত তাকে আরও প্রস্তুতি নিয়ে সোমবার আসতে বলেন।

গত ১৫ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ হবে। এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে ২৯ নভেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী ইউনূছ আলী আকন্দ।এই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে বলা হয়েছে, সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে।রিট আবেদনে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, মন্ত্রীপরিষদ সচিব, আইন সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।