প্রচ্ছদ জাতীয় রাজউক: পুরোনো চেয়ারম্যানের চুক্তি বাতিল করে নতুন চেয়ারম্যান নিয়োগ

রাজউক: পুরোনো চেয়ারম্যানের চুক্তি বাতিল করে নতুন চেয়ারম্যান নিয়োগ

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রাজউক: পুরোনো চেয়ারম্যানের চুক্তি বাতিল করে নতুন চেয়ারম্যান নিয়োগ

প্রকৌশলী রিয়াজুল ইসলামকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। একই দিনে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে সংস্থাটির বর্তমান চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ছিদ্দিকুর রহমান সরকারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

রিয়াজুল ইসলাম বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এইবি) সভাপতি ছিলেন। এ ছাড়া ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সভাপতি করা হয়েছিল তাঁকে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দি টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট ১৯৫৩ এর ধারা ৪(২) অনুযায়ী প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম–সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে রাজউকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00