প্রচ্ছদ সারাবাংলা রাজবাড়ীতে পানির ট্যাংক পড়ে মাদ্রাসাছাত্রী নিহত

রাজবাড়ীতে পানির ট্যাংক পড়ে মাদ্রাসাছাত্রী নিহত

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
রাজবাড়ীতে পানির ট্যাংক পড়ে মাদ্রাসাছাত্রী নিহত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি মাদ্রাসায় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় ১৩ বছর বয়সী মাদ্রাসাছাত্রী কানিজ ফাতেমা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক ছাত্রী।

মঙ্গলবার, ৩ জুন, ভোর ৪টা ৫০ মিনিটের দিকে উপজেলার বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায় এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, সিমেন্টের একটি পিলার ভেঙে মাথায় পড়ে যায় এক হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক।

নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের কন্যা। তিনি ওই মাদ্রাসায় মক্তব বিভাগে পড়াশোনা করতেন। অপর আহত ছাত্রী মিম আক্তার (১৪) বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে। মিম ওই মাদ্রাসায় হেফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন।

দুর্ঘটনার সময় কানিজ ফাতেমা ও মিম ফজরের নামাজের জন্য ওযু করতে মাদ্রাসার ওযুখানায় যান। এসময় ওযুখানার পাশে সিমেন্টের খুঁটির ওপর বসানো পানির ট্যাংকটি খুঁটি ভেঙে তাদের মাথার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা মারা যান। আহত মিমকে দ্রুত বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মাথায় সেলাই করা হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন জানিয়েছেন, নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00