প্রচ্ছদ জাতীয় বাংলাদেশে প্লাস্টিক গণতন্ত্র চায় ভারত -রিজভী

বাংলাদেশে প্লাস্টিক গণতন্ত্র চায় ভারত -রিজভী

দ্বারা নিজস্ব প্রতিনিধি
0 কমেন্ট 1 মিনিট পড়ুন
রিজভী
বাংলাদেশে প্লাস্টিক গণতন্ত্র চায় ভারত -রিজভী

কূটনৈতিক ব্যর্থতায় রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পারেনি সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।শুক্রবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নতজানু পররাষ্ট্র নীতির কারণে স্বাধীনতা, সার্বভৌমত্ব শক্তিশালী করতে পারছে না উল্লেখ করে রিজভী বলেন, ক্ষমতায় টিকে থাকতে স্বাধীনতাকে বিক্রি করে দেয়া হয়েছে। ভোটারবিহীন এই নির্বাচনকে ভারত সমর্থন দিলে প্রমাণ হবে তারা বাংলাদেশে প্লাস্টিক ও দুর্বল গনতন্ত্র চায়।এ সময় রিজভী কারাগারে থাকা বিএনপি নেতা কর্মীদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে বলেন, খাদ্য-চিকিৎসা ঠিকমত দেয়া হচ্ছে না। কারা হেফাজতে ও জেলখানায় থাকা নেতাকর্মীদের মৃত্যুর আন্তর্জাতিক তদন্ত দাবি করেন বিএনপির এই সিনিয়র নেতা।এদিকে, ক্ষমতাসীনরা বিরোধী মত সহ্য না করার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে শেখ হাসিনার নির্দেশে প্রশাসন ও বিচার বিভাগ একযোগে কাজ করে যাচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার