প্রচ্ছদ জাতীয় জাতীয় পার্টির সাথে আলোচনার পরই আসন নিয়ে সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

জাতীয় পার্টির সাথে আলোচনার পরই আসন নিয়ে সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

এবারও বিএনপি ভোটে আসেনি, জাতীয় পর্টিকেও জোটে রাখা হয়নি।

দ্বারা নিজস্ব প্রতিনিধি
০ কমেন্ট 1 মিনিট পড়ুন
ওবায়দুল কাদের
জাতীয় পার্টির সাথে আলোচনার পরই আসন নিয়ে সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি অথবা ছাড়, যে কোনো সিদ্ধান্তের আগে জাপা নেতাদের কথা শুনবে আওয়ামী লীগ। পরে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বুধবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান ওবায়দুল কাদের। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বিএনপি। ঐ নাশকতায় জামায়াতকে বিএনপি পাশে চায় বলে আগাম তথ্য আছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপির নাশকতা পরিকল্পনার বিষয়ে এর আগেও এমন আগাম তথ্য সঠিক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।উল্লেখ্য ২০০৮ সাল থেকেই ১৪ দল ও আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে নির্বাচন করে আসছে। তিনটি জাতীয় নির্বাচনের দুটিতে জোটের শরিক হিসেবে ছিল জাতীয় পার্টিও। তবে ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত জোটের বর্জনের পর জাতীয় পার্টি জোটে ছিল না। এবারও বিএনপি ভোটে আসেনি, জাতীয় পর্টিকেও জোটে রাখা হয়নি।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার

সর্বশেষ সংবাদ সবার আগে পেতে নিউজলেটার সাবস্ক্রাইব করুন।

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00